মীরসরাইয়ে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Nov 25, 2025 - 19:49
 0  24
মীরসরাইয়ে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাচ্ছু পাটোয়ারী কমল,মীরসরাই সংবাদদাতাঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও ইলমার বাস্তবায়ন সহযোগিতায় সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা এবং উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে উপজেলা সম্মেলন কক্ষে, মীরসরাই , চট্টগ্রাম, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫ ইং ) সকাল ১০ টায় আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এর আয়োজনে ও ইলমা চট্টগ্রাম বাস্তবায়ন সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে শুভেচ্ছা বক্তব্যর পর প্রতিবেদন পাঠ করেন আবদুল্লাহ আল ফায়সাল নাগরিক ফোরাম কমিটি এবং ‘ভয়েসেস ফর চেঞ্জ’এর জেলা প্রকল্প কর্মকর্তা মোহাঃ মজিবুর রহমান এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন। ও সি তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ,এস আই মোহাম্মদ শরীফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ আর্য্যরাজ দত্ত,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন।, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম , মোঃ আলা উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।,প্রধান শিক্ষক,গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটোর জেসমিন আক্তার,সি এ তেজন্দ্র কুমার দেবদাস, গণমাধ্যম কর্মী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, নাগরিক ফোরাম কমিটি সভাপতি সদস্য গন , প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা সহ সুশিল সমাজের প্রতিনিধিত্ব ও নারীনেত্রী গন। সভায় বক্তারা বলেন, “আইনগত সহায়তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা যা প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। আইনি সহায়তার বর্তমান অবস্থা, বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow