শিবগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:হাসান(মাহমুদ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সর্বদা জনগণের পাশে আছে।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ,সাধারণ সম্পাদকসহ এডভোকেট আব্দুল ওহাব স্থানীয় নেতাকর্মীরা। বৈঠকে এলাকার নারী-পুরুষদের উপস্থিতি ছিলো।
What's Your Reaction?