কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা আদায়
শাহ মোহাম্মদ, কিশোরগঞ্জ: বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক,বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ( ১ ম শ্রেণি) কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। ১৮ অক্টোবর ২০২৫ ( শনিবার) কিশোরগঞ্জ শহরের গাইটাল রাকুয়াইল এলাকায় অবস্থিত ফাস্ট টাইম কেক কে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স ব্যতীত খাদ্য উৎপাদন সহ অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩২(ক) ধারায় দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। কালীবাড়ি মোড়ে অবস্থিত ননী গোপাল সুইটস কেবিনকে দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, রসমালাই এর মধ্যে পোকামাকড় দৃশ্যমান হওয়ায় , কাঁচামাল ক্রয় রশিদ সংরক্ষিত না থাকায় নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। স্টেশন রোড এলাকায় অবস্থিত তাজ রেস্টুরেন্টকে ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও বাসি চিকেন গ্রিল একত্রে সংরক্ষণ করা ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। বিসিক শিল্প নগরীতে অবস্থিত ইসলাম ফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনির ব্যবহার ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। আদালতের কাজে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যগণ ।
What's Your Reaction?