সাংবাদিকদের কোন বন্ধু নাই, শহিদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন

Mar 28, 2026 - 11:49
Mar 28, 2026 - 11:50
 0  4
সাংবাদিকদের কোন বন্ধু নাই, শহিদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন

মাদারীপুর প্রতিনিধি সংবাদিকদের কোন বন্ধু নাই, যখন যার পক্ষে যায় তখন তিনি আপনার বন্ধু বিপক্ষে গেলে তিনি আপনার শত্রু, সাংবাদিকদের বন্ধু সাংবাদিক নিযেরা, সাংবাকি নিযেরাই হচ্ছে সাংবাদিকদের প্রকৃত বন্ধু, সেই বন্ধুদের কে আপনাদের চিনতে হবে, সেই বন্ধুদের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। গনমাধ্যম হচ্ছে আপনার বন্ধু সাংবাদিকরা হচ্ছে আপনার বন্ধু ,সেই বন্ধু যদি শত্রু হয় তাহলে আমাদের পেশাগত যায়গায় আমাদের দায়িত্ব পালন করা কঠিন হবে, এ জন্য আমাদের পেশায় যারা আছেন তাদেরকে আমাদের বন্ধু বানাতে। গতকাল শুক্রবার রাতে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম এ কথা বলেন। সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবুল হাসান হৃদয়, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow