জামালপুরের মেলান্দহে বিএনপির লিফলেট বিতরণ 

Oct 19, 2025 - 15:43
 0  53
জামালপুরের মেলান্দহে বিএনপির লিফলেট বিতরণ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে জামালপুরের মেলান্দহে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে বিএনপির নেতা-কর্মীরা। 


মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রোববার সকালে মানকি সকাল বাজারসহ ঝাউগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়েছে। 


এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান। 


লিফলেট বিতরণ এবং গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 


মেহেদী হাসান

জামালপুর। 

১৯-১০-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow