জাতীয় সনদ, ফ্যাসিষ্টের বিচার, জাপা নিষিদ্ধ পিআর নির্বাচন দাবীতে বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি।
জুলাই জাতীয় সনদের ভিওিতে ও পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দাবী জামায়াত সহ ইসলামী দলগুলোর।
শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর ) জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমীর আ ন ম আব্দুল হক এর নেতৃত্বে ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাংগণ থেকে বিশাল একটি গণ বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়, আখড়া বাজার, রথখলা, বড়বাজার এলাকায় " জামায়াত শিবির আসছে রাজপথ কাঁপছে " গর্জনধ্বনি তে প্রকম্পিত হয়। সড়কের দু'ধারের জনতা বিক্ষোভ মিছিল কে হাত নেড়ে সমর্থন জানান।
বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত পথ সভায় জুলাই জাতীয় সনদের ভিওিতে পিআর পদ্ধতিতে ই পূর্বঘোষিত ফেব্রুয়ারিতে এই প্রতিক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী করে বক্তব্য রাখেন জেলা জামায়াত' র আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিগত সরকারের জুলুম নির্যাতন গুম খুন, গণহত্যার বিচার দৃশ্যমান করতে, আগামী নির্বাচনে অন্তর্বতী সরকার যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এবং বিগত ফেসিষ্ট সরকারের দোসর ১৪ দল তথা জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশের সকল জেলা উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা' অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি খালিদ হাসান জুম্মন, বাংলাদেশ ইসলামী ছাএ শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ফায়জুল হক উজ্জ্বল ।
মিছিলে কিশোরগঞ্জ পৌর শহরের নয়'টি ওয়ার্ড শাখার রুকণ, কর্মী, সহযোগী সদস্য, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ স্বতস্ফুর্ত ভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
একই ইস্যুতে কিশোরগন্জ জেলা খেলাফত মজলিসের কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা' র স্হানীয় নেতৃবৃন্দ ও অনুরুপ শ্লোগান স্বম্বলিত একই সাথে অভিন্ন ইস্যুতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তাদেরও ছয়দফা দাবী নামায় একই দাবী থাকলেও দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী জানিয়েছেন।
শাহ সারওয়ার
কিশোরগঞ্জ প্রতিনিধি l
What's Your Reaction?