কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ, কালীগঞ্জে গণ ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার

Mar 9, 2026 - 05:25
 0  10
কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ, কালীগঞ্জে গণ ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়ন ও কুশুলিয়া ইউনিয়ন যৌথ আয়োজনে সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশা শুনি আসনের সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার কে সম্বর্ধনা ও গন ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রমজান মাস রহমতের মাস, রমজান মাস ক্ষমার মাস, রমজান মাস বরকতের মাস, এই মাস কুরআন এর বিধান মতে জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই পরিপূর্ণ জীবন ধারণ করা যায়।

 শনিবার ৮ মার্চ বিকাল ৪ টা কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গনে গন ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী মথুরেশপুর ইউনিয়ন শাখার আমির মঞ্জুর মুর্শিদ এর সভাপতিত্বে ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি সিরাজুল ইসলাম ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী আজগর আলী সঞ্চালনায় গন ইফতার মাহফিল ও সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি হাফেজ মুহা: রবিউল বাসার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ সহকারি সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কউছার তুহিন, ডাকসু বিজয় ৭১ এর এ জি এস ইমরান হোসেন, সাংবাদিক তুহিন কুশুলিয়া যুব বিভাগের সভাপতি এবাদুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নাজমুল হুদা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ উপজেলা জামাতের বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গ মধুর সুরে ব দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এমপি হাফেজ মুহা: রবিউল বাসার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow