রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার: প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

Apr 27, 2026 - 22:41
 0  456
রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার: প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। লিখিত বক্তব্যে নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, সোমবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ তার নজরে আসে, যেখানে তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, উক্ত ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, যে ঘটনার সাথে তাকে জড়ানো হয়েছে, সেই হাইস্কুল মসজিদ কমিটির সাথে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন। মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত ইমাম ও সাধারণ সম্পাদকসহ মুসল্লিদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে মসজিদের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে তিনি সবসময়ই শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। নুরুল মোমেন আকন্দ কাউসার উল্লেখ করেন, সম্মানিত ইমাম মহোদয়ের সাথে তার প্রায় ১৯ বছরের সুসম্পর্ক রয়েছে এবং কখনো কোনো ধরনের বিরোধ বা দূরত্ব তৈরি হয়নি। তিনি সবসময় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান। তিনি অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। এ ব্যাপারে নতুন হাইস্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, মসজিদে আইপিএস নিয়ে একটু উচ্চস্বরে কথা কাটাকাটি হয়েছে। এইখানে চাঁদাবাজি বা কোন বিষয় ঘটে নি। আর উক্ত ঘটনায় কোন অবস্থাতেই স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল মোমেন আকন্দ কাউসার সম্পৃক্ত নয়। জানতে চাইলে নতুন হাই স্কুল জামে মসজিদের ইমাম আলা উদ্দিন বলেন, বিষয়টি শুধুমাত্র ভুল বুঝাবুঝি। কিন্ত এইটাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার সহ কিছু গণমাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার এর নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এছাড়াও আমার নিজের ফেইসবুক আইডি আমি নিজেই ব্যবহার করি। এক্ষেত্রে অন্য কেউ আমার ফেইসবুকে কোন লিখা দেওয়ার প্রশ্নই উঠে না। মেহেদী হাসান জামালপুর। ২৭-০৪-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow