জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মনোনয়ন পত্র কিনলেন বুলবুল
আগামী ৪ অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র কিনেছেন আশরাফুল ইসলাম বুলবুল।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এর কার্যালয়ে এ মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
এসময় জামালপুর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা.তারিক মেহের রনি সহ বেসরকারি ক্লিনিক মালিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আশরাফুল ইসলাম বুলবুল শহরের স্বনামধন্য হযরত শাহজালাল (র:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও দীর্ঘদিন যাবত তিনি জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাথে নিজেকে যুক্ত করে তার কার্যক্রম পরিচালনা করছেন। হাসপাতালের সেবাদানের মাধ্যমে জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত জুড়েই তার সুনাম কুড়িয়ে নিচ্ছেন। জেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের যেকোন বিপদ আপদে সবার আগে তাকে পাশে পাওয়া যায় বলে।জানিয়েছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম বুলবুল বলেন, আমি এর আগেও দায়িত্ব পালন করেছি৷ আবারও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র গ্রহণ করলাম। তবে এই নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র চলছে। বিগত ৬ বছর কোন নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। ৫ আগষ্ট পরবর্তী সময়ে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সুন্দর একটি কমিটি আপনাদের উপহার দিবো আমরা। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ও জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ আজিজুল হক জানান,
আগামী ৪ অক্টোবর নির্বাচনের আয়োজন চলছে। আজ থেকেই মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে।আগামী ১৮ তারিখ এর শেষ সময়। এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সমিতির সদস্যদের দৌড়ঝাঁপ বৃদ্ধি পেয়েছে। বইছে নির্বাচনী হাওয়া। যিনি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সদস্যদের সুখে দু:খে পাশে ছিলেন তাকেই এবার কমিটিতে বেছে নিবেন ভোটাররা।
মেহেদী হাসান
জামালপুর।
১৪-০৯-২০২৫
What's Your Reaction?