কালকিনি যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেট ওয়াকির্ং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। ০২ মে রিবিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে টেকাব ২য় পর্যায় শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেট ওয়াকির্ং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও পরিচলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ আবুল হোসেন সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মাদারীপুর, খন্দকার মোঃ সোহেল রানা অফিসার ইনচার্জ কালকিনি থানা। যুব উন্নয়ন অধিদপ্তর মাদারীপুর সহকারী পরিচালক নুর মোহাম্মদ বলেন কালকিনির ৪০জন প্রশিক্ষনার্থী দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেট ওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন গ্রহন করে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়তে পারবে।
What's Your Reaction?