মাদারীপুরে ৫হিজরাকে ইলেকট্রিক শক দিয়ে মোবাইল, স্বর্নাংকার ও টাকা লুট করার অভিযোগ অন্য হিজরাদের বিরুদ্ধে
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে রাবিনা হিজরা গ্রুপের ৫জন হিজরাকে তুলে নিয়ে ইলেকট্রিক শক ও মারধোর করে ৮০ হাজার টাকা, ৫টি মোবাইল, স্বর্নের চেইন, কানের দুল ও হাতের বালা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মুকুল হিজরা গ্রুপের বিরুদ্ধে।
সোমবার বিকেলে রাবিনা হিজরার শিষ্যরা কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনী বাজারে কালেকশন করতে গেলে লাবনি হিজরার নেতৃত্বে ২০-২৫ জন হিজরার একটি দল নুপুর, মাহি, নিলা, মেগলা ও ছামিয়াকে ইলেকট্রিক গাণ দিয়ে শক দিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে দুইটি মাইক্রবাসে করে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে লাবনি হিজরার বাড়িতে আটকে রাখে।
রাবিনা হিজরা অভিযোগ করে বলেন, কালকিনি উপজেলার হিজরা সম্প্রদায়ের গুরুমা সাথী আক্তারের কাজ থেকে টাকার বিনিময়ে কালকিনি উপজেলার লক্ষিপুর ও বাঁশগাড়ি ইউনিয়ন দুটি ক্রয় করি। আমার শিষ্যরা ঐ এলাকায় কালেকশন করার জন্য যায় এ সময় মুকুল হাজি হিজরার হুকুমে লাবনি হিজরার নেতৃত্বে ২০-২৫ জন হিজরার একটি দল নুপুর, মাহি, নিলা, মেগলা ও ছামিয়াকে ইলেকট্রিক গাণ দিয়ে শক দিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করে দুইটি মাইক্রবাসে করে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে লাবনি হিজরার বাড়িতে আটকে রাখে।
সাথী হিজারা জানান, আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে আমি আমার এলাকার দুটি ইউনিয়ন রাবিনা হিজরার কাছে বিক্রয় করি। তাই রাবিনা হিজরার মেয়ের ঐ এলাকায় কালেকশন করার জন্য যায়, কিন্তু অবৈধ ভাবে লাবনি হিজরারা রাবিনা হিজরার শিষ্যদের উপর হামলা করে এবং মোবাইল, স্বর্নাংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
এসময় অভিযুক্ত লাবনী হিজরার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, সংবাদ পেয়ে কালকিনি থানা পুলিশ ঐ ৫ হিজরাকে উদ্ধারের জন্য আইনি ব্যাবস্থা গ্রহন করার সাথে সাথে অন্য হিজরারা তাদের ছেরে দেয় এ ব্যাপারে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?