ঔষধ ব্যবসায়ীর বাসায় আগুন ও হত্যার হুমকি
টাংগাইলে সাবালিয়া মেডিকেল কলেজের পাশে ঔষধ ও সিমেন্ট ব্যবসায়ী নাজমুল হাসান বিপ্লব এর উপর পরিকল্পিত ভাবে হত্যার উদেশ্যে হামলা করা হয়।
কালিহাতী উপজেলার কৃষকলীগ নেতা খন্দকার ইকবাল হোসেন রিন্টু'র দুনীতি, গরীব অসহায় মানুষের কাছে টাকা চাওয়া এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে গত এক বছর ধরে নাজমুল হাসান বিপ্লব এর সাথে শত্রুতা তৈরি হয়। কৃষকলীগ নেতা খন্দকার ইকবাল হোসেন রিন্টু'র একাধিকবার হামলা চালালেও এলাকার লোকজন তার বিপক্ষে মুখ খুলতে সাহস করে না।
খন্দকার ইকবাল হোসেন রিন্টু ১৯৯০ সালে অস্র মামলায় জেল খেটে আসার পরে তার সাহস দিনকে দিন আরো বেড়ে যায়।
মোশারফ নামের এক ভুক্তভোগী টাংগাইল কোর্টের নেজারত শাখায় চাকরি করে, মোশারফকে তিনবার মেরে হাসপাতালে পাঠায় রিন্টু, পরে তার বিপক্ষে ২০১৭ সালে মামলা করলে দলীয় প্রভাব খাটিয়ে তদন্ত রিপোর্ট তার পক্ষে নিয়ে ছাড়া পেয়ে যায়।
এমতাবস্থায় কৃষকলীগ নেতা খন্দকার ইকবাল হোসেন রিন্টু'র বিপক্ষে নাজমুল হাসান বিপ্লব প্রতিবাদ করলে কে বা কারা তার বাসায় আগুন দেয় ও মুঠো ফোনে হত্যার হুমকি দেয়।
এই ব্যাপারে এলাকাবাসী এবং নাজমুল হাসান বিপ্লব নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবীকরেন এবং তিনি মামলা জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
What's Your Reaction?