নিজ গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মানবিক ডাক্তার এস.সি. পন্ডিত

Jul 19, 2026 - 16:48
Jul 19, 2026 - 16:59
 0  54
নিজ গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে প্রশংসায় ভাসছেন মানবিক ডাক্তার এস.সি. পন্ডিত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

নিজের নাড়ির টানে এবং গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন ডাক্তার এস.সি. পন্ডিত। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের এই সন্তান নিয়মিত নিজ গ্রামে এসে সম্পূর্ণ বিনামূল্যে এলাকার রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার এস.সি. পন্ডিতের এই সেবামূলক উদ্যোগের ফলে এলাকার অসহায়, নিম্নআয়ের ও দূরবর্তী অঞ্চলের সাধারণ মানুষ এখন খুব সহজেই দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পাচ্ছেন। যেখানে সামান্য চিকিৎসার জন্য আগে শহরের হাসপাতালে ছুটতে হতো, সেখানে নিজ গ্রামে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে স্বস্তিতে আছেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, এই মানবিক কার্যক্রমের ফলে তাদের চিকিৎসা ব্যয় যেমন বহুলাংশে কমেছে, ঠিক তেমনি গ্রামীণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ করা এখন অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে চিকিৎসাসেবা যখন অনেকটাই ব্যয়বহুল, তখন ডাক্তার এস.সি. পন্ডিতের এমন নিঃস্বার্থ উদ্যোগ সত্যি বিরল। তাঁর এই মানবিক প্রচেষ্টা পুরো এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের প্রতি এমন দায়িত্ববোধ ও ভালোবাসা দেশের অন্য চিকিৎসকদেরও নিজ নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow