মহিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Sep 1, 2025 - 23:38
 0  49
মহিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মুন্সী ইউসুফ, কুয়াকাটা প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিপুর থানা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মহিউদ্দিন মুসুল্লী সুলতান, সিনিয়র সহ-সভাপতি, মহিপুর থানা বিএনপি এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাধারণ সম্পাদক, মহিপুর থানা বিএনপি ইউসুফ হাওলাদার বাদল ও কুদ্দুস সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিপুর থানা বিএনপি মো. সহিদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, মহিপুর থানা বিএনপি মিজানুর রহমান হাওলাদার, সভাপতি, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিপুর থানা বিএনপি মো. ফরিদ খান, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, মহিপুর থানা শাখা মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, সভাপতি, শ্রমিক দল, মহিপুর থানা শাখা কারী মো. আজিজুর রহমান, সভাপতি, ওলামা দল, মহিপুর থানা শাখা আক্কাস হাওলাদার, যুবদল, মহিপুর থানা শাখা মো. সজীব হাওলাদার, সাধারণ সম্পাদক, মহিপুর সদর ইউনিয়ন বিএনপি মোফাজ্জেল হোসেন হিরু, সাধারণ সম্পাদক, ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি মাওলানা সহিদুল হক, সাধারণ সম্পাদক, ওলামা দল, মহিপুর থানা শাখা মনির মুসুল্লী, সভাপতি, যুবদল, মহিপুর সদর ইউনিয়ন রাহিমা আক্তার রুপা, মহিলা দল, মহিপুর থানা শাখা সভাটি পরিচালনা করেন মো. ইউসুফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, মহিপুর থানা বিএনপি। সভায় বক্তারা বলেন, বিএনপির জন্য এখন একটি কঠিন সময় চলছে। বিভিন্ন মহল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের সহযোগী শক্তি এখনও দেশে সক্রিয় রয়েছে। তাই বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বক্তারা আরও বলেন, দেশের এই দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। নেতা-কর্মীদের উদ্দেশে তারা স্পষ্ট করে জানান, ভোটই গণতন্ত্রের মূল শক্তি, আর এর কোনো বিকল্প নেই। তাই সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে হবে। কারণ বিএনপি জনগণের দল—এই দল সর্বদা জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছে। বক্তারা জোর দিয়ে বলেন, ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই, আর সেই ভোটের অধিকার আদায় করতেই বিএনপির আন্দোলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow