জামালপুরে জেলা যুবদলের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যা, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার বিকালে যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজুর নেতৃত্বে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।
মেহেদী হাসান
জামালপুর।
১৭.০৭.২৫
What's Your Reaction?