জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

Jul 17, 2025 - 16:04
 0  121
জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যা, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ। 

মেহেদী হাসান 
জামালপুর। 
১৭-০৭-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow