জামালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড যুব দল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে শহরের রাজীব কাউন্টার সংলগ্ন তেহেরী ঘর প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য ইমরান কায়সার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবীবুর রহমান রতন ও শহর যুবদল নেতা মাজহারুল ইসলাম বিপুল।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছেন। আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি। দেশের এই ক্রান্তিকালে তার সুস্থতা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
দোয়া ও মিলাদ মাহফিলে ৬ নং ওয়ার্ড যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, মুরুব্বি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় নিয়মিত দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
মেহেদী হাসান
জামালপুর।
১৫-১২-২০২৫
What's Your Reaction?