কিশোরগঞ্জে জামায়াত প্রার্থীর সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত

Dec 12, 2025 - 11:06
 0  25
কিশোরগঞ্জে জামায়াত প্রার্থীর সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি। 

 কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়ার সমর্থনে “মার্চ ফর দাঁড়িপাল্লা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এ কর্মসূচীর  শুরু হয়।
মোসাদ্দেক ভূইয়ার সমর্থনে বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


কিশোরগঞ্জ-১ আসনের  জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পথে পথে দাঁড়িয়ে থাকা ভোটারদের উদ্দেশে হাত নেড়ে সমর্থনের আহ্বান জানান প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূইয়া।সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। যারা দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, সন্ত্রাস তৈরি করতে চায়, চাঁদাবাজি ও দুর্নীতি করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে—তাদের ব্যালট রিভোলেশনের মাধ্যমে জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন,
“আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়— আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। সুস্পষ্টভাবে বলতে চাই, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে না। জামায়াত ইসলামী শরীয়া ভিত্তিক, কোরআনভিত্তিক রাজনীতি করে। বরং যারা নির্বাচন এলে কৃত্রিম ধর্মীয় লেবাস ধারণ করে , তারাই আসলে ধর্মকে রাজনৈতিক স্বার্থে  হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
কর্মসূচীটি সফল করতে এসময়  উপস্থিত ছিলেন—
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা  আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার আমীর আ.ম.ম. আব্দুল হক, সেক্রেটারি আ.ন.ম. নঈম, সদর উপজেলা আমীর মাওলানা ক্বারী নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow