জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

Jul 17, 2025 - 21:27
 0  73
জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মেহেদী হাসান,জামালপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাশবিকভাবে হত্যা, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। আজ বৃহস্পতিবার বিকালে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।  মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান রতন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করে বলেন বর্তমান সরকারের ব্যর্থতায় দেশে চরম অরাজকতা বিরাজ করছে। মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow