জামালপুরে ডিবির হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী তানিয়া

Jul 18, 2025 - 15:56
 0  102
জামালপুরে ডিবির হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী তানিয়া

জামালপুর জেলা যুব মহিলা লীগের প্রভাবশালী নেত্রী তানিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তানিয়া আফরিন জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা গোয়েন্দা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তার নিজ বাসা পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, তানিয়া একজন প্রভাবশালী নেত্রী।তাকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷ তার বিরুদ্ধে আরো কোন অভিযোগ আছে কি না তা সদর থানা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। মেহেদী হাসান জামালপুর। ১৮-০৭-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow