অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা

Jul 18, 2025 - 19:47
 0  95
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের  পাশে জামায়াত নেতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে থেতরাই বাজারে সম্প্রতি এক অগ্নিকান্ডের ঘটনায় কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নিংস্ব হয়ে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী জাহিদুল সহ কয়েকজন। তাদেরকে ব্যবসায় পুনর্বাসন করার জন্য উলিপুর উন্নয়ন ফোরাম টিন ও নগদ অর্থ সহায়তা করেছে। গতকাল শুক্রবার সকালে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মশিউর রহমান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম প্লাবন, জামায়াতের থেতরাই ইউনিয়ন সভাপতি মোশাররফ হোসেন সহ প্রমুখ। উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই মানবতার আসল পরিচয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow