কয়রায় চিংড়ি ঘেরের অবৈধ পাইপ অপসারণ 

Aug 12, 2025 - 21:20
 0  70
কয়রায় চিংড়ি ঘেরের অবৈধ পাইপ অপসারণ 

কয়রা (খুলনা) প্রতিনিধি 
খুলনার কয়রায় চিংড়ি ঘেরের অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। 
মঙ্গলবার(১২ আগষ্ট)  সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার হোগলা ও দশহালিয়া এলাকার ২৫টি অবৈধ পাইপ অপসারণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কেটে এসব পাইপ দিয়ে নদীর নোনাপানি তোলেন ঘের মালিকরা। এতে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ। 
পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সোলায়মান জানান, ১৩-১৪/২ নম্বর পোল্ডারের বাঁধ সুরক্ষায় অবৈধভাবে বসানো সব পাইপ পর্যায়ক্রমে অপসারণ করা হবে। এর আগে এসব পাইপ অপসারণের জন্য ঘের মালিকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। 
তিনি বলেন, পাইপ অপসারণের পর ফের কেউ যদি অবৈধ এ কাজ করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow