কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরান সুপার
শাহ সারওয়ার। কিশোরগঞ্জ ব্যুরো প্রতিনিধি। পুলিশ সুপারের অফিসকক্ষে কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদকে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন। এসময় পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদকে অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) কিশোরগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদার।
What's Your Reaction?