মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

Mar 5, 2026 - 16:14
 0  16
মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর
মাদারীপুর জেলায় ২১ জন নতুন মেডিকেল অফিসারের পদায়ন হয়েছে, মাদারীপুরের মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতালে ৭ জন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন সব মিলিয়ে   
২১ জন মেডিকেল অফিসারের পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন, মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রাকিবা খানম। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট বিরাজ করছিল। অবশেষে সেখানে ২১ জন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। এতে করে স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরে এসেছে। ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২১ জন সহকারী মেডিকেল অফিসার, মাদারীপুর সদর হাসপাতালে, কালকিনি, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। ২১ জন ডাক্তার নিজ নিজ কর্মস্থলে যোগদান করে  নিয়মিত চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। দীর্ঘদিন চিকিৎসক সংকটের পর নতুন চিকিৎসকদের যোগদানে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহ্তা জারাব সালেহীন বলেন, “দীর্ঘদিন ডাক্তার না থাকায় চিকিৎসাসেবায় সংকট ছিল। বর্তমানে আমাদের অফিসে সাতজন সহকারী মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি এসেছে। আশা করছি এখন রোগীদের আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।” নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ দেখা গেছে। মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জানান, নির্বাচনকালীন সময়ে আমরা বলেছিলাম স্বাস্থ্য খাতে পরিবর্তন আনব। ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি, আগামীতে আরও ভালো কিছু করার জন্য প্রচেষ্টায় আছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow