দুর দুরান্ত থেকে আশা হাজার হাজার মানুষের মধ্যে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহৌৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের গোবিন্দনগর মন্দির পাড়া এলাকায় জগন্নাথ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসকন-বাংলাদেশ এর সহ-সভাপতি ও ঠাকুরগাঁও ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, প্রফেসর মনোতোষ কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিং সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্যরা। পরে জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে প্রথম দিনের রথযাত্রা শেষ হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে সকালে মন্দির প্রাঙ্গণ শুরু হয় পূজা অর্চনা ও দেশের সকলের মঙ্গল কামনায় অগ্নিযোগ্য করেন পুরোহিতরা। সেখানে অংশগ্রহণ করেন হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী ও পুরুষ। পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও দুপুরে ঠাকুরগাঁও সদর পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির ও রাম মন্দির থেকে দুটি আলাদা আলাদা রথ বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
What's Your Reaction?