কিশোরগঞ্জে প্রায় ১০ হাজার ভক্তের অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

Jul 16, 2026 - 23:28
 0  7
কিশোরগঞ্জে প্রায় ১০ হাজার ভক্তের অংশগ্রহণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় শহরের জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

 আয়োজকদের দাবি, রথযাত্রায় প্রায় ১০ হাজার ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। এ সময় ভক্তরা কীর্তন, ধর্মীয় সঙ্গীত ও জয়ধ্বনির মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। রথযাত্রা মহোৎসবের আয়োজন করে হরিকথা যুব সংঘ, জগন্নাথ মন্দির ও ইসকন, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধন, সাধারণ সম্পাদক পলাশ দে রায় এবং ইসকন যুব ফোরামের পরিচালক শ্রীমান বামেয় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। রথযাত্রা উপলক্ষে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow