জামালপুরে যুবদল নেতা সোহেল রানা খানের নেতৃত্বে বিজয় র‍্যালী 

Aug 7, 2025 - 21:43
 0  78
জামালপুরে যুবদল নেতা সোহেল রানা খানের নেতৃত্বে বিজয় র‍্যালী 

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি" উপলক্ষে জামালপুর জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান এর উদ্যোগে এক বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেলে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে বিজয় র‍্যালি বের হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলায় এসে শেষ হয়।  র‌্যালির পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান।  সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পলাতক অপশক্তিগুলো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে বিগত সময়ের মত ভবিষতেও জনগণের পাশে দাঁড়াতে হবে। বিজয় র‌্যালীতে জামালপুর জেলা ছাত্রল,যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। ।  মেহেদী হাসান  জামালপুর।  ০৭-০৮-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow