বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সংগঠন সুসংগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Jul 23, 2025 - 21:39
 0  89
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সংগঠন সুসংগঠনের লক্ষ্যে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত (৩১) দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ জুলাই বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের তেতুলিয়া ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা ও কাকরান দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন এর সঞ্চালয়ে বিএনপি নেতা মোঃ শফিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল ছালাম। এসময় রোয়াইল ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, ধামরাই থানা সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুবদলের সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিল্টন, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সোলায়মান কবির মিল্টন ,, ধামরাই উপজেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক আনিস মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow