সাভারের আনারকলি থেকে গাঁজা সহ ১ জন নারী গ্রেফতার 

Jul 11, 2025 - 14:52
 0  90
সাভারের আনারকলি থেকে গাঁজা সহ ১ জন নারী গ্রেফতার 

খলিল, সাভার 

রাজধানীর আশুলিয়া থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম সংগীয় ফোর্স সহ বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে নয়টার (৯:৩০) সময় আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের আনারকলি এলাকা থেকে  ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি ঢাকা জেলার আশুলিয়া থানার পশ্চিম আউকপাড়া (আনারকলি) মৃত হাবিবুর রহমান @ হবির হাওলাদার এর মেয়ে মোছাঃ লিপি বেগম। আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow