সাভার থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালাল আহমেদ নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
খলিল ,সাভার
ঢাকার সাভারে মাদক ব্যবসার নতুন ফন্দি এঁটেছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা এখন সুন্নতি পোশাক পড়ে হুজুরের বেশ ধরেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয় টার সময় এ রকমই এক হুজুরবেশী শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো: জালাল আহমেদ (৬৩)। তিনি সাভার পৌরসভার গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়া নয়াপাড়া গ্রামে। এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয় টার সময় এসআই জাকির আল আহসানের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এসএ পরিবহনের সামনে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জালাল আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। পরে তার নামে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে কোর্টে পেরণ করা হয়েছে।
What's Your Reaction?