পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের  অবহেলার ও গাফিলাতির অভিযোগ, ক্ষতির দাবি ভুক্তভোগীর 

Jun 25, 2026 - 00:27
 0  7
পীরগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বের  অবহেলার ও গাফিলাতির অভিযোগ, ক্ষতির দাবি ভুক্তভোগীর 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী খামারি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগথা এলাকার বাসিন্দা ও পেশায় সাংবাদিক মোঃ মনসুর আলী দীর্ঘদিন ধরে গবাদি পশু পালন করে আসছেন। প্রাণী সম্পদ কর্মকর্তা  আহসান হাবীব সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে  তিনি  সাংবাদিকদের কুটক্ষ করে মন্তব্য করে বলেছেন সাংবাদিকরা কোন বাল ছেঁড়াবে দেখবো।  এদিকে এই প্রাণীর সম্পদ কর্মকর্তা আহসান হাবিব  পীরগঞ্জ  উপজেলার পৌর শহরে বাড়ি হওয়ার কারণে একই কর্মস্থলে দীর্ঘ ২৯ বছর যাবত কর্মরত রয়েছেন।  অথচ সরকারি চাকরি নিয়োগ অনুযায়ী তিন বছর পর পর কর্মস্থল পরিবর্তন হয়। তিনি দীর্ঘ ২৯ বছর ধরে পীরগঞ্জ প্রাণিসম্পদ  উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন একই জায়গায় কর্মস্থল থাকার কারণে তিনি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন। তার এমন আচরণে ক্ষুব্ধ সেবা নিতে আশা অসংখ্য ভুক্তভোগী স্থানীয়রা বলছেন তার ব্যবহার আচার খুবই খারাপ দীর্ঘদিন এই এলাকায় কর্মস্থলে থাকার কারণে।  তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের টিকা নেওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তার পরামর্শে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তিনি টিকা সরবরাহে কোনো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, টিকা না পাওয়ায় ২৯ এপ্রিল ২০২৬ তারিখে তার একটি ফ্রিজিয়ান জাতের গবাদি পশু মারা যায়, যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পরে আরও তিনটি গরুর চিকিৎসার জন্য বাইরে থেকে টিকা সংগ্রহ করে প্রায় ১০ হাজার টাকা ব্যয় করতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার অবহেলার কারণে তিনি মোট ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া পরবর্তীতে যোগাযোগ করলে ওই কর্মকর্তা তার সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে ক্ষতিপূরণ আদায়সহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আহসান হাবীবের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের পর প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এমনটা আশা খামারীর। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  গোলাম রাব্বানী বলেন,  তদন্তের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তার  ইউএলও জাহাঙ্গীর আলমকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow