মাদ্রাসায় না এসেই শেরপুরে বছর ধরে বেতন আত্মসাৎ প্রায় ২২ লাখ টাকা

Jun 21, 2025 - 00:15
 0  60
মাদ্রাসায় না এসেই শেরপুরে বছর ধরে বেতন আত্মসাৎ প্রায় ২২ লাখ টাকা

শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে এক দাখিল অফিস সহকারী পদে থেকেও ১২ বছর ধরে কর্মস্থলে উপস্থিত না হয়েই প্রায় ২২ লাখ টাকা বেতন-ভাতা তুলে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন এবং তিনি উপজেলার কালাকুড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ২০১৩ সালে অবৈধভাবে নিয়োগ পান মোবারক হোসেন এবং একই বছর এমপিওভুক্ত হন।

এমপিওভুক্তির পর থেকে তিনি আর কখনও প্রতিষ্ঠানে আসেননি। কিন্তু তিনি সম্প্রতি পর্যন্ত সরকারি কোষাগার থেকে প্রায় ২২ লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করেছেন।মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জানান, তারা মোবারক হোসেন নামে একজন অফিস সহকারী থাকার কথা শুনেছেন, কিন্তু তাকে কখনও কর্মস্থলে দেখেননি।এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনাটি প্রতিকার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, যার অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান,লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,ইউএনও মহোদয়ের নির্দেশনা পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow