বিএনপি তিন শ’ নয়, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারে: হেলেন জেরিন খান

Jun 21, 2025 - 17:32
 0  130
বিএনপি তিন শ’ নয়, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারে: হেলেন জেরিন খান

মাদারীপুর প্রতিনিধি:
বিএনপি তিন শ’ নয়, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারবে। তবে যারা ত্যাগী ও কর্মীবান্ধন তাদেরই নির্বাচনী টিকিট দিবেন তারেক রহমান। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন রেজিন খান শনিবার দুপুরে মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়া কমিউটিনি সেন্টারে মাদারীপুর-২ নির্বাচনী আসনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। 
হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি মহাসমুদ্রের মতো একটি দল। যেখানে দীর্ঘ ১৭ বছর অসংখ্যা নেতা-কর্মী গুম খুন হয়েছে, এলাকা ছাড়া হয়েছে। তবু কিন্তু তারা দল ছেড়ে যায়নি। নেতা-কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মতো কাজ করে গেছে। ফলে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে একাধিক নেতা-কর্মী তৈরি হয়েছেন। তাদের মধ্যে অসংখ্যা নেতা-কর্মী জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন। ফলে তিন শ’ কেন, তিন হাজার আসন হলেও প্রার্থী দিতে পারবে। নেতা-কর্মীর অভাব হবে না। তবে যোগ্য ও নিষ্ঠাবাদদেরই মনোনয়ন দেয়া হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা কৃষকদের সদস্য সচিব অহিদুজ্জামান খান প্রমুখ। এসময় হেলেন জেরিন জেলার সমস্যা ও সম্ভবনা নিয়ে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন। সভায় জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow