সাভার থেকে গাঁজা সহ  গ্রেফতার দুই

Jun 19, 2025 - 21:49
 0  111
সাভার থেকে গাঁজা সহ  গ্রেফতার দুই

খলিল, সাভার ঢাকার সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই  ফয়সাল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত আনুমানিক পনে এগারটার সময় আমিনবাজার বাসস্ট্যান্ড তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা সহ বিউটি বেগম ও ফোরকান মিয়া নামে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের নামে মাদক আইনে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পেরণ করে সাভার মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow