নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জরিমানা ও মুচলেকায় মুক্তি ১৪ জেলের
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের তিন নদীর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেসহ ৩টি মাছধরার ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ।
শনিবার (১৭ মে) দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগরের মোহনা থেকে তাদের আটক করা হয়। পরে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তিনটি ট্রলারের মালিকের কাছ থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় আটক জেলেরা নিষেধাজ্ঞা চলাকালীন আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা দিলে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
What's Your Reaction?