কুলিয়ারচর পৌরসভা ২১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা প্রসাশক ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৭ টাকা ৫৯ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে।
উন্নয়নমুখী এ বাজেটে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌরসভার৯ আর্থিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকাল ৩.০০ কুলিয়ারচর পৌরসভার মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৭০৩ টাকা ৬০ পয়সা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৭ টাকা ৫৯ পয়সা, যা মোট বাজেটের বৃহত্তম অংশ।
বাজেটে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সুবিধা সম্প্রসারণ, আধুনিক পৌরসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী, পৌর প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাজেট উপস্থাপন কালে পৌর প্রশাসক ও ইউএনও মো. ইয়াসিন খন্দকার বলেন, "স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হলে কুলিয়ারচর পৌরসভাকে একটি আধুনিক, সেবাবান্ধব ও উন্নয়নমুখী পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
What's Your Reaction?