শহরে সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে শেরপুরের দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীতে প্রথমবারের মতো স্থাপন করা হলো ক্লোজ সার্কিট ক্যামেরা।বেলা এগারোটায় ক্যামেরা স্থাপন উদ্বোধন করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। একই সময়ে পৌরসভার সীমানা প্রাচীর উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার গাছের চারা বিতরণ উদ্বোধন করেন তিনি। এর আগে জেলা প্রশাসক পৌরসভা কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন কর্মকর্তানিয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, পৌর সচিব আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক নয়াবিল ইউনিয়ন ভূমি অফিস ও এর কার্যক্রম পরিদর্শন করেন।প্রাথমিকভাবে ৩২টি স্থানে এসব ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
What's Your Reaction?