সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Jul 4, 2026 - 21:08
 0  8
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার বিকালে জেলা স্টেডিয়ামে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন খান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু ও সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিপডশনের কমিটির আহবায়ক ইমাদুল হক খান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান ও দপ্তর সম্পাদক পিপুল খান প্রমুখ। এ সময় সেখানে সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য মনিরুজ্জামান মনি। সাধারন সভা শেষে সেখানে পদোন্নতিপ্রাপ্ত রেফারিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।## ০৪.০৭.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow