মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারী নিহত

Jul 5, 2026 - 15:46
 0  5
মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও পথচারী নিহত

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকী এলাকায় জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের খিলকাটি গ্রামের আব্দুর রহমান সাকিব এবং মেলান্দহ উপজেলার ভাবকী এলাকার মো. সুরুজ্জামান চিশতি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ভাবকী বাজার থেকে কেনাকাটা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সুরুজ্জামান চিশতি। মহাসড়কে ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে জামালপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান সাকিব ঘটনাস্থলেই নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামান চিশতিকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার সকাল ৮টায় আব্দুর রহমান সাকিব এবং সকাল ১১টায় মো. সুরুজ্জামান চিশতির জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেহেদী হাসান
জামালপুর। 
০৫-০৭-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow