মাদারীপুরের কালকিনিতে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও লবন বিতরণ করা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পশু জবাই ও পশুর চামড়া নিয়ম অনুসারে সংরক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও লবন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পশু চিকিৎসক, খাসি-গরু জবাইকারী, চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মীদের অংশগ্রহণে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং চামড়া সংরক্ষণের আধুনিক নিয়ম-কানুন নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে চামড়া নষ্ট হওয়া রোধে লবণ প্রয়োগের সঠিক মাত্রা, সময়মতো প্রক্রিয়াকরণ এবং মানসম্পন্ন সংরক্ষণ পদ্ধতি তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লবন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করলে দেশের চামড়া শিল্পের উন্নয়ন ঘটবে, পরিবেশ দূষণ কমবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন স্থানীয় ব্যবসায়ী ও জবাইকারীরা।
কালকিনি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, মাদারীপুর বিসিক সম্প্রসারন কর্মকর্তা সঞ্জয় সরকার, কালকিনি পৌর সহকারী প্রকৌশলী রাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?