মীরসরাইয় নাগরিক পরিবীক্ষণে সেবার মানোন্নয়নে জোরারগঞ্জ  নাগরিক ফোরামের সভা অনুষ্ঠীত

May 20, 2026 - 19:15
 0  12
মীরসরাইয় নাগরিক পরিবীক্ষণে সেবার মানোন্নয়নে জোরারগঞ্জ  নাগরিক ফোরামের সভা অনুষ্ঠীত

কমল পাটোয়ারী,  মীরসরাই,প্রতিনিধিঃমীরসরাই উপজেলায় স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণের মাধ্যমে সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জোরারগঞ্জ  নাগরিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা জিএফ'র কারিগরি সহায়তায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে খান ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল ইলমা। নাগরিক ফোরামের সভাপতি বাদল দাশের  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন এতে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই   উপজেলা মেডিকেল অফিসার প্যানেল চেয়ারম্যান মোছাঃ জাহান্নারা বেগম,।  এবং সোনাপাহাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি  বক্তারা বলেন, নাগরিক পরিবীক্ষণ একটি জনসম্পৃক্ত প্রক্রিয়া, যা কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সরকারি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"‘সরকারী সেবা সুযোগ নয় নাগরিক অধিকার। জনগণের দারপ্রান্তে চিকিৎসা সেবা পোঁছে দেওয়া প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক। কমিউনিটির সহযোগিতা ও সরকার মিলেই পরিচালিত হয় কমিউনিটি ক্লিনিক, কাজেই উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় হবে উন্নত স্বাস্থ্যসেবা।’

সি এইচ সি পি বলেন , সোনাপাহাড়‘কমিউনিটি ক্লিনিক গ্রামীন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সহকারীরা দক্ষতা ও অভিজ্ঞতার সাথে তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন। গ্রামে অনেক দরিদ্র মানুষ রয়েছে। কমিউনিটি ক্লিনিক এসব মানুষের স্বাস্থ্যসেবায় ব্যাপক সহযোগিতা করছে। এই প্রতিষ্ঠানটিকে কার্যকর রাখতে পারলে কমিউনিটির মানুষ ব্যাপক সেবা পাবে। কমিউনিটি ক্লিনিক টিকিয়ে রাখার দায়িত্ব আমার, আপনার, সকলের। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে সরকারি সেবার মান ও কার্যকারিতা বৃদ্ধি হয়। স্বাস্থ্যসেবা জনগণের দারপ্রান্তে পৌঁছে দিতে সব ধরনের সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।’

উল্লেখ্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সামগ্রী সরবরাহ, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শ প্রদানসহ রক্তচাপ, রক্তের সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির কাজ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow