বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান, লক্ষাধিক টাকার জাল ধ্বংস

Jun 29, 2026 - 17:18
 0  8
বাসাইলে অবৈধ চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান, লক্ষাধিক টাকার জাল ধ্বংস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের গাছপাড়া সংলগ্ন বিলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

​সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ২০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার এবং এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা। পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, বাসাইল থানা পুলিশের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং মৎস্য দপ্তরের কর্মচারীরা।

​নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

মোহাম্মদ নাসির মিয়া 
বাসাইল, টাঙ্গাইল 
২৯/০৬/২০২৬
০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow