ভোলা-৪ আসনের এমপি নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় ইয়াবা ব্যবসায়ী আটক

Jun 28, 2026 - 22:47
 0  4
ভোলা-৪ আসনের এমপি নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় ইয়াবা ব্যবসায়ী আটক

তুহিন চরফ্যাশন, ভোলা প্রতিনিধি। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন এর নির্দেশনা মোতাবেক ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চরমানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা জসিম জমাদ্দারকে আজ এলাকাবাসীর সহযোগিতায় ছাত্রদল নেতাকর্মীরা আটক করেন। এ অভিযানে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এ. এইচ. সোহেল। এ সময় চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিলেন। ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার এ. এইচ. সোহেল বলেন, মাদক সমাজ ও যুবসমাজের সবচেয়ে বড় শত্রু। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর। ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।” এদিকে মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছে, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা চরমানিকা ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, নিরাপদ সমাজ গঠনে সকলের অংশগ্রহণ”— এমন প্রত্যাশাই এখন চরমানিকার সাধারণ মানুষের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow