জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং

Jun 26, 2026 - 20:16
 0  6
জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল হাসান সুমন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলশ সুপার মো: খোদাদাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, নির্বাহী সদস্য মো: শামসুজ্জুহা, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মো: আব্দুর রশিদ প্রমুখ। ব্রিফিংয়ে ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী-বেসরকারীকারী দপ্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় আগামী ২৮ জুন রোববার জেলায় মোট ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন। ওই দিন জেলায় সর্বমোট ১ হাজার ৩৬৪টিকাদান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow