কিশোরগঞ্জে পরিছন্নতা অভিযান

Jun 26, 2026 - 20:18
 0  14
কিশোরগঞ্জে পরিছন্নতা অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা ও কিশোরগন্জ সদর উপজেলা প্রশাসন -এর যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় অবস্থিত সরকারি পুকুরে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

উক্ত কর্মসূচির আওতায় সরকারি পুকুরকে পরিচ্ছন্ন ও জনবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে বিডি ক্লিন কিশোরগঞ্জ-এর ৭৫ জন স্বেচ্ছাসেবী সদস্য পুকুরের কচুরিপানা অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কচুরিপানা অপসারণের পর পুকুরের পানিতে চুন প্রয়োগ করা হবে এবং সেখানে মাছ চাষের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং ভবিষ্যতে সেখানে সাঁতার প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। তিনি পুকুরসহ জেলার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিডি ক্লিন কিশোরগঞ্জের সকল স্বেচ্ছাসেবী সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার এবং কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, উপজেলা নির্বাহী অফিসার, কিশোরগঞ্জ সদর মোঃ কামরুল হাসান মারুফ, বিডি ক্লিন কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow