মানসিক ভারসাম্যহীন আছিয়া বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার
মোহাইমিনুল ইলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকার নারিকেল বাড়ি ব্যাপারী পাড়া থেকে আছিয়া বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। গত ৩ জুন (২০২৬) থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ জুন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আছিয়া বেগম মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের বাড়ি বা ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নারীর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
গ্রাম: নারিকেল বাড়ি ব্যাপারী পাড়া, উলিপুর পৌরসভা, কুড়িগ্রাম। মোবাইল নম্বর: ০১৭৭৪৮৪৯৩৩৪
What's Your Reaction?