চৈতন্যেরহাট জগন্নাথ মন্দির কমিটিতে প্রচার সম্পাদক হলেন সাংবাদিক বাচ্চু পাটোয়ারী কমল

May 29, 2026 - 22:08
May 29, 2026 - 22:10
 0  6
চৈতন্যেরহাট জগন্নাথ মন্দির কমিটিতে প্রচার সম্পাদক হলেন সাংবাদিক বাচ্চু পাটোয়ারী কমল

"ভিন্ন বার্তা ডেস্ক" চট্টগ্রামের মিরসরাই উপজেলার চৈতন্যেরহাট বাজার সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ২০২৬-২০২৯ মেয়াদী নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে প্রচার সম্পাদক পদে স্থান পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক বাচ্চু পাটোয়ারী কমল।

তিনি মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক চট্টগ্রাম লাইভ-এর নির্বাহী সম্পাদক এবং জনপ্রিয় সংবাদপত্র ‘ভিন্ন বার্তা’র সাংবাদিক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। ​এদিকে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে একজন গণমাধ্যমকর্মীকে সম্পৃক্ত করায় মন্দিরের স্থায়ী বাসিন্দা, ভক্তবৃন্দ এবং স্থানীয় সুধীসমাজ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। ​এক বিবৃতিতে সাংবাদিক বাচ্চু পাটোয়ারী কমলকে এই দায়িত্ব দেওয়ায় মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow