বিএনপি রাজনীতির ত্যাগী ও আপোষহীন কারা নির্যাতিত নেতা- মোঃ ইউসুফ মিয়া
মিরসরাই,প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখন রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা ও গুম-গ্রেপ্তারের চরম দুঃসময় পার করছে, ঠিক তখন রাজপথে সাহসের সঙ্গে যারা দলের পতাকা বহন করেছেন, তাদের একজন হলেন মোঃ ইউসুফ মিয়া।
তিনি বিএনপির দুর্দিনের নির্যাতিত ও ত্যাগী নেতা। রাজনৈতিক প্রতিকূলতা, গ্রেপ্তার, নির্যাতন ও গুমের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি বিএনপির আদর্শ ও রাজনীতিতে অবিচল থেকেছেন, এখনও আছেন। ব্যক্তিগত ভাবে তিনি প্রথমে ৮নং দুর্গাপুর ইউনিয়ন ছাএদলের প্রচার সম্পাদক তারপরে ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সমন্বয়কারীর দায়ীত্ব পালন করেন ও ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে ২০০০ সালে বিএনপি’র কর্মী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন ।রাজনৈতিক জীবনে বেশির ভাগ সময়ে মিথ্যা মামলার শিকার হয়ে কারা বরণ করতে হয়েছে তাকে। তিনি ১৪ টা মামলায় প্রায় ০৭ মাস কারা নির্যাতিত)। সৈরস্বাসক হাসিনা সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিলো অপরিসীম। বিএনপি’র নিবেদিত প্রাণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এই নেতা দীর্ঘ সময় রাজনৈতিক ভাবে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন।জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তিনি বিএনপি’র রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন। দলকে ভালোবেসে জীবনের বেশীর ভাগ সময় ও অনেক সহায় সম্বল নষ্ট করেছেন তিনি । নিজের স্ত্রী-সন্তান ও পরিবার পরিজন রেখে জীবনের বহু সময় জেল হাজতে অন্ধকার কারাগারে কারা নির্যাতিত হয়েছেন ত্যাগী এই নেতা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই য়ে কারা নির্যাতিত নেতাকে দল এখনো পর্যন্ত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি অথছ এরাই দলের সম্পদ।
What's Your Reaction?