মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড প্রদান

May 18, 2026 - 19:43
 0  15
মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড প্রদান

খলিল ,সাভার 

মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা প্রদান “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬” জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত রাজধানী ঢাকায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”। মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে রাজধানীর বিজয়নগরস্থ পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজ, মানবাধিকার, সাংবাদিকতা, ব্যবসা, সংস্কৃতি, প্রযুক্তি ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল দেশাত্মবোধক সংগীত, মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও আকর্ষণীয় র‍্যাম্প শো, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মানবাধিকার সংগঠক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা। মানবতা ও সামাজিক ন্যায়ের পক্ষে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে “বর্ষসেরা মানবাধিকার কর্মী” সম্মাননায় ভূষিত করা হয়। স্টার বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিসিআই’র নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিহাদুর রহমান, ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুসফাকুল আলম এবং চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও উপস্থাপক সবুজ রায়। তার প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে আরও প্রাণচঞ্চল ও উপভোগ্য করে তোলে।
এবারের আয়োজনে বিভিন্ন খাতে বিশেষ অবদানের জন্য দেশের বহু গুণী ব্যক্তি সম্মাননা লাভ করেন। টেলিকম খাতে সফল অবদানের জন্য সম্মাননা পান ভার্টেক্স টেলিকম সলিউশনস-এর সিইও আব্দুর রহমান (আবির)। অনলাইন জুয়েলারি ব্যবসায় সাফল্যের জন্য সম্মানিত হন ইনোভিবেল (প্রাইভেট) লিমিটেডের সিইও ও প্রতিষ্ঠাতা ডা. সাবরিনা তিশা, যিনি “সোনার হরিণ” নামের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।
সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য সম্মাননা লাভ করেন সাজকমক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আল আমিন হোসাইন ইস্রাফিল। সামাজিক সংগঠন ও নারী উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান কণ্ঠস্বর ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক খাদিজা আক্তার জেবা। তার পরিচালিত “জামানস কিচেন” ইতোমধ্যে অনলাইন উদ্যোক্তা জগতে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ই-কমার্স খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুসফাকুল আলমকে। দেশীয় পণ্যের উন্নয়ন ও অপারেশন ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান “দেশীয়”-এর হেড অব অপারেশনস মোঃ আরেফিন হক।
ডিজিটাল মার্কেটিং ও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সম্মাননা অর্জন করেন লেভিক্স আইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহেদি হোসেন। ব্যাংকিং ও সাংবাদিকতা খাতে অবদানের জন্য সম্মাননা পান সাংবাদিক পারভিন আক্তার, যিনি ওয়ান ব্যাংক পিএলসি’র আল নূর ইসলামী ব্যাংকিং বিভাগের ট্রেইনি সেলস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগীত ও বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেন ডিজে নাইরা। দক্ষ ডিজে এক্সপার্ট ও মডেল হিসেবে তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। “মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ তিনি তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।
আয়োজকরা জানান, সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মাধ্যমে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow