খায়রুল ও তসিবা'র গানে ইমতু-জেবা

Aug 30, 2025 - 21:18
 0  121
খায়রুল ও তসিবা'র গানে ইমতু-জেবা

সম্প্রতি পুবাইলে নির্মিত হয়েছে ‘লাল মিয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম। এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই।

মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও জেবা জান্নাত। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।

অভিনয়শিল্পী ইমতু রাতিশ বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার দারুণ গানটি। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত। 


মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত  বলেন, ‘লাল মিয়া’ শিরোনামে গানটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি আর ইমতু রাতিশ ভাই এক সঙ্গে কাজ করলাম।ভালো কিছু হয়েছে  আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।


নির্মাতা বাপ্পি খান বলেন,অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। , 'লাল মিয়া' গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে ইমতু রাশিত ও জেবা জান্নাতের রসায়নটা দারুণ ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলে নির্মাতা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।